সিলেট | |
প্রকাশিত: 5:02 PM, March 31, 2024
রবিবার (৩০ মার্চ) রাত ১২টার দিকে বন্দরবাজারস্থ হোটেল সবুজ বিপনীতে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগ ছিল বন্দরবাজারস্থ হোটেল সবুজ বিপনীতে দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ পরিচালিত হয়ে আসছে। রবিবার রাতে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। এসময় চার নারী ও পাঁচ পুরুষকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সারোয়ার খান (২৫), ইয়ামিন (২৫), খসরু মিয়া (৩৫), রইচ আলী (২৮), মোঃ রুমেল আহমদ (২৮), ফাতেমা আক্তার জান্নাত (২৫), মোছাঃ মেঘনা আক্তার (২৬), সালমা বেগম (২৬), মোছাঃ নাজমা বেগম (২৮)।
আটককৃতদের বিরুদ্ধে এসএমপি কোতোয়ালী মডেল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি