সিলেটে কফিন কাঁদে নিয়ে বিক্ষুদ্ধ জনতার মিছিল

প্রকাশিত: 8:03 PM, January 12, 2021

সিলেটে কফিন কাঁদে নিয়ে বিক্ষুদ্ধ জনতার মিছিল

প্রভাতবেলা ডেস্ক:

সিলেটে ট্রাক চাপায় পরপর তিন দিনে তিনটি মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠছে সিলেটবাসী । সর্বশেষ গতকাল রাতে নিহত সজিব ও লুতফুরের জানাজার নামাজ শেষে বাদ আছর কফিন কাঁদে নিয়ে রাস্তায় নামে বিক্ষুদ্ধ জনতা ।

হ্যাল্পিং হ্যান্ডস সিলেটের উদ্যোগে নগরীতে কফিন কাঁদে নিয়ে প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর দরগা থেকে শুরু করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

হ্যাল্পিং হ্যান্ডস সিলেটের সভাপতি আবু সালেহ মোঃ তাহের এর সভাপতিত্বে ও সালেক আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, উজ্জ্বল রঞ্জন চন্দ্র, আব্দুস সালাম টিপু, এবি মজুমদার রনি, আলী আহসান হাবীব, আজিজ খান সজিব, রাসেল আহমদ খান, ছদরুল ইসলাম লোকমান, গোলাম রাব্বানী, ফারুক আহমেদ, আজহার আলী অনিক, আবুল বাশার, মেহরাজ ভুঁইয়া পলাশ, মাহবুবুল আলম সৌরভ, রনি পাল, বাইন উদ্দিন, কাওসার চৌধুরী, মাহমুদুল হাসান, মহসিন মজুমদার, প্রদীপ পাল, ইবনে জাহান তানভির, কামরান উদ্দিন অপু,মোহাম্মদ রিপন, আতিকুর রহমান অমি, সৈয়দ মিনহাজ, মোস্তাক আহমদ, আশিকুর রহমান তারেক, মোতালিব পাশা, ফারুক আহমেদ(২), গুলশান আহমেদ, মেজ আহমেদ, জাহেদ আহমদ, রাব্বি ইসলাম, নয়ন মিয়া প্রমূখ।

আরও পড়ুন  ছাতকে নাস্তা করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ব্যবসায়ী

সমাবেশে বক্তারা বলেন, আমরা মানুষ হয়ে জন্মেছি, ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মৃত্যু বরণ করার জন্য নয় । অনতিবিলম্বে নগরীতে ভারী ট্রাকের প্রবেশ বন্ধ করতে হবে। এই বেপরোয়া ট্রাকের কারণে একের পর এক মানুষ মারা যাচ্ছে। প্রয়োজনে বাইপাস সড়ক ব্যবহার করা হোক। কিন্তু নগরীতে আর যেন ট্রাকের কারণে কারো লাশ দেখতে না হয়। অন্যথায় সিলেটের জনগণকে সাথে নিয়ে ভারী ট্রাক চলাচল প্রতিরোধে ব্যবস্থা নিতে আমরা বাধ্য হবো।

সর্বশেষ সংবাদ