সিলেট | |
প্রকাশিত: 8:16 PM, January 28, 2021
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকা থেকে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রোকসানা আক্তার (৩৬) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোকসানা জকিগঞ্জ থানার এওলাসার এলাকার আব্দুল হামিদ চৌধুরীর স্ত্রী। নগরের শাহজালাল উপশহর এলাকা থেকে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবারবিকেলে র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি আভিযানিক দল নগরের শাহজালাল উপশহর এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকায় অভিযান চালিয়ে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রোকসানা আক্তারকে গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে শাহপরাণ থানায় মাদক আইনে মামলা দায়ের করে। পরে তাকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর মো. শওকাতুল মোনায়েম, সহকারী পুলিশ সুপার (এএসপি) একেএম কামরুজ্জামান এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহসহ সদর কোম্পানীর একটি দল অংশ নেয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি