সিলেট | |
প্রকাশিত: 7:18 PM, January 28, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট নগরীর মুন্সীপাড়া থেকে ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীর মুন্সীপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল । অভিযানে মুন্সিপাড়া মসজিদ রোডস্থ জনৈক হালিমের বাসার সামনে থেকে ৪৮৫ পিস ইয়াবাসহ মোঃ আনোয়ার (৩৫) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্র্রেফতার করে র্যাব-৯।
গ্রেফতারকৃত মোঃ আনোয়ার (৩৫) বি-বাড়িয়া জেলার কসবা উপজেলার মান্দারপুর গ্রামের মোহন মিয়ার পুত্র । উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মোঃ সামিউল আলম।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি