সিলেট মহানগর বিএনপির সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী আটক

প্রকাশিত: 6:42 PM, December 23, 2023

সিলেট মহানগর বিএনপির সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী আটক
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিনকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় সিলেট মহানগরের বন্দরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

কোতোয়ারি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ।তিনি জানান, তাদের দু’জনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা রয়েছে। দু’জনই একাধিক মামলার আসামী।

 

এদিকে, বিএনপির দাবি- শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বন্দরবাজার এলাকায় লিফলেট বিতরণকালে এমদাদ ও মুমিনসহ ৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ