সিলেট | |
প্রকাশিত: 11:51 PM, October 25, 2018
মাঠে ময়দানে প্রতিবেদকঃ বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার।
ম্যাচ ফিক্সিংয়েজড়িয়ে বিতর্কিত অস্ট্রেলিয়ান এই ওপেনার এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ। জাতীয় দলের বাইরে থাকা ওয়ার্নার বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগে খেলে যাচ্ছেন।
এদিকে জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট ২৮ অক্টোবর। তার আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো চমক দেখাচ্ছে। নতুন চমক হলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।
বৃহস্পতিবার সিলেট সিক্সার্সের পক্ষ থেকে এমনটাই জানানো হয়। এবারের আসরে ওয়ার্নার তাদের হয়ে খেলবেন।
অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার দলে পেরে উচ্ছ্বসিত সিলেট সিক্সার্সের পক্ষ একটি ভিডিওসহ পোস্ট দেয়া হয়।
ওয়ার্নারের বিভিন্ন সময়ের ভিডিও ক্লিপ যুক্ত পোস্টে লেখা হয়, ‘তিনি একজন নেতা। একজন বিধ্বংসী ক্রিকেটার।
একজন মহাতারকা। সিলেট সিক্সার্সে কে আসতে যাচ্ছে নতুন মৌসুমে ধারণা করতে পারেন? সারা পৃথিবী কাঁপিয়ে এবার সিলেট সিক্সার্সে আসছেন অসাধারণ একজন ক্রিকেটার। যার চার-ছক্কার ফুলঝুরি যেমন কোটি ক্রিকেট ভক্তের মনে গেঁথে আছে, তেমনি তার নেতৃত্বগুণ লাখো ক্রিকেটারের স্বপ্ন। কে এই ক্রিকেটার, যিনি আসছেন কাঁপাতে এবারের বিপিএল সিজন ৬, সিলেট সিক্সার্সের পক্ষে খেলতে?’
এরই মধ্যে জাতীয় দলের ওপেনার লিটন দাসকে নিজেদের আইকন ক্রিকেটার হিসেবে নিশ্চিত করেছে সিলেট।
এর আগে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স ও ইংল্যান্ড ওপেনার অ্যালেক্স হেলসকে দলে টানার কথা জানিয়েছে রংপুর রাইডার্স। এদলে আগে থেকেই আছেন ক্রিস গেইল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি