সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন এ জেড এম নুরুল হক। আজ রোববার (২২ এপ্রিল) সকালে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী দেওরগাছ গ্রামের বাসিন্দা এ জেড এম নূরুল হক এর আগে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০তম ব্যাচের এ কর্মকর্তা অত্যন্ত সৎ, দক্ষ ও কর্মঠ এবং দায়িত্ববান হিসেবে প্রশাসনে পরিচিত। এর পূর্বে তিনি নিষ্ঠার সাথে সিলেট জেলার এডিসি শিক্ষা, এডিসি আইসিটি, এডিএম, এডিসি জেনারেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সিলেটের গোলাপগঞ্জ, জৈন্তাপুর, মৌলভীবাজারের কুলাউড়া ও টাঙ্গাইলের সখিপুর উপজেলা নির্বাহী অফিসার ও সিলেট চেম্বারের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রথম কর্ম দিবসে এ জেড এম নুরুল হক সিসিকের সচিব বদরুল হক ও বিভিন্ন দপ্তরের প্রধান, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি