সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৭
প্রভাতবেলা ডেস্ক: ভারতীয় টেলিভিশন স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলার সম্প্রচার বাংলাদেশে চলবে। এই তিন চ্যানেলের সম্প্রচার বন্ধে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
রায়ের ফলে তিন চ্যানেলের সম্প্রচার চলবে বলে জানিয়েছে আইনজীবীরা। এর আগে গত ২৫ জানুয়ারি রুলের শুনানি শেষে আদালত রবিবার রায়ের জন্য দিন নির্ধারণ করেন।
রোববার বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত রায় ঘোষণা করা হয়।
ওই তিন টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে আইনজীবী শাহীন আরা লাইলী ২০১৪ সালের অক্টোবরে রিটটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ১৯ অক্টোবর হাইকোর্ট রুল দেন। রুলে তিন চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বিটিআরসির চেয়ারম্যান, ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেডের চেয়ারম্যানসহ বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়। এই রুলের ওপর ৮ জানুয়ারি শুনানি শুরু হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। স্টার জলসা ও স্টার প্লাসের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল মতিন খসরু। জি বাংলার পক্ষে ছিলেন আইনজীবী সামসুল হাসান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি