হাকালুকি হাওরে ধান কাটা উৎসব

প্রকাশিত: 1:08 AM, April 15, 2020

হাকালুকি হাওরে ধান কাটা উৎসব

প্রানঘাতি করোনা ভাইরাসের এই আতংকের মাঝেও কৃষকদের অনুপ্রেরণা যোগাতে পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল মঙ্গলবার বিকেলে হাকালুকি হাওরে বোরো ধান কাটার উৎসবের উদ্বোধন করেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

এসময় এক আনন্দঘন পরিবেশে দেশের বৃহৎ এই হাওরে ধান কাটা উদ্বোধন করা হয়।

এই ধানকাটা উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আনোয়ার উদ্দিন, বড়লেখা থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা কৃষি অফিসার দেবল সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ওবায়দুল্লাহ খান, মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল লতিফ, তালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যুৎ কান্ত দাস, সাংবাদিক লিটন শরীফ, সাংবাদিক তপন কুমার দাস, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি আহমেদ সুমন প্রমুখ। বিজ্ঞপ্তি।

সর্বশেষ সংবাদ