সিলেট | |
প্রকাশিত: 8:31 PM, April 21, 2021
প্রভাতবেলা ডেস্ক:
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজী ও মাওলানা মঞ্জুরুল ইসলামের ২১ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার পৃথক তিন মামলার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ রিমান্ডের এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, মতিঝিল থানার দুটি ও পল্টন থানার একটি মামলায় তদন্ত কর্মকর্তা ১০ দিন করে রিমান্ড চেয়ে তাদের আদালতে হাজির করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেক মামলায় সাত দিন করে মোট ২১ দিনের রিমান্ডের আদেশ দেন।
গত ১৪ এপ্রিল রাজধানীর লালবাগ এলাকা থেকে ডিবির একটি টিম শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেপ্তার করে। একই দিন রাত ১০টা ৫০ মিনিটে হাতিরপুলের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় মাওলানা মঞ্জুরুল ইসলামকে।
পরদিন অর্থাৎ ১৫ এপ্রিল পল্টন থানার নাশকতার এক মামলায় এই দুই নেতাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করে পুলিশ।
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর ঘেরাও এবং ঢাকার বিভিন্ন এলাকায় ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজতের এ নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি