সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২৪
প্রভাতবেলা ডেস্ক: বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ বছরের শিশুকের ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. লাভলু শেখ (৪০) নামের এক ভ্যান চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
রোববার (৩ মার্চ) বিকেলে উপজেলার ব্রাহ্মণকাঠী গ্রাম থেকে এই ভ্যান চালককে আটক করা হয়। এর আগে দুপুর একটার দিকে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন মো. লাভলু শেখ। এসময় শিশুর কান্না টের পেয়ে তার মা দৌড়ে আসলে পালিয়ে যায় লাভলু। পরে স্থানীয়রা লাভলুকে আটক করে ৯৯৯ এ ফোন দেয়।
আটক মো. লাভলু শেখ ব্রাহ্মণকাঠী গ্রামের শেখ আইনুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোরেলগঞ্জ উপজেলার সেলিমাবাদ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. বাবন উদ্দিন বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহায়তায় ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ভ্যান চালক মো. লাভলু শেখকে আটক করি।
আটক লাভলুর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি