৫ লাখ ডলারসহ দুই হুন্ডি ব্যবসায়ী আটক

প্রকাশিত: 5:44 PM, December 20, 2020

৫ লাখ ডলারসহ দুই হুন্ডি ব্যবসায়ী আটক

প্রভাতবেলা ডেস্ক:

যশোরের শার্শা উপজেলার উলাশী থেকে পাঁচ লাখ ইউএস ডলারসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। উদ্ধার ডলারের মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। আজ রবিবার (২০ ডিসেম্বর) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলো– চাঁদপুরের মতলব উত্তর উপজেলার খাগুড়িয়া গ্রামের রশিদ বেপারির ছেলে হৃদয় মিয়া (২০) এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার তুলাতুলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৮)।

বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম উলাশীর রাস্তায় অবস্থান নেয়। তারা ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো ৫০ বান্ডিল ইউএস ডলার উদ্ধার করে। প্রতিটি বান্ডিলে ১০ হাজার করে মোট পাঁচ লাখ ইউএস ডলার ছিল। যার দেশীয় মুদ্রায় মূল্য চার কোটি ৪০ লাখ পাঁচ হাজার ৩০০ টাকা। এ সময় হৃদয় মিয়া ও আশরাফুল ইসলাম নামে দুই জনকে আটক করা হয়।

আরও পড়ুন  কক্সবাজারে পাহাড়ধসে ৩জন নিহত

তিনি আরও জানান, আটকৃকতরা জানিয়েছে, তারা হুন্ডি ও সোনা চোরাচালানের সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দের প্রস্তুতি চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ