সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৬
মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আবারো ভারত শাসিত কাশ্মীরে একটি সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। এতে ভারতীয় একজন সীমান্ত রক্ষী নিহত এবং আরেকজন আহত হয়েছেন।
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন, শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে বারামুল্লার একটি সেনা ঘাঁটিতে ‘সন্দেহভাজনরা’ গতরাতে গ্রেনেড ও গুলি ছুড়ে হামলা চালায়।
এরপর হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় হয়।
বারামুল্লার এই সেনা ক্যাম্পটি সেনাবাহিনীর কাউন্টার-ইনসারজেন্সির একটি স্থানীয় হেডকোয়ার্টার হিসেবে পরিচিত।
ভারতের পক্ষ থেকে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ-রেখা পার হয়ে জঙ্গি আস্তানায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বা সুনির্দিষ্ট আক্রমণ চালানোর দাবি করার তিনদিন পর এই হামলার ঘটনা ঘটল।
যদিও পাকিস্তান সে দাবি অস্বীকার করেছিল।
এই বারামুল্লাহ জেলারই উরি সেনা ছাউনিতে গত ১৮ই সেপ্টেম্বর হামলায় ১৯ জন ভারতীয় সেনা নিহত হন।
এরপর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে।বিবিসি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি