সিলেট | |
প্রকাশিত: 6:01 PM, April 13, 2016
বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তো আর এখন শুধু ভারতের নন। আন্তর্জাতিক তারকায় পরিণত হয়েছেন তিনি। আমেরিকান টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’য় অভিনয় করছেন। এবছর ‘বেওয়াচ’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক ঘটেছে তাঁর। এবারের অস্কার আসরের লাল গালিচায়ও হেঁটেছেন। আবার এবছরই লাভ করেছেন ভারতের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মশ্রী’। বলা যেতে পারে, প্রিয়াঙ্কার এখন ‘আজ এক দেশে তো কাল আরেক দেশে’ অবস্থা। তাই বাড়ি কেনার চেয়ে নিজের একটি ব্যক্তিগত বিমান কেনার প্রয়োজনীয়তা বোধ করেন তিনি।
এই ‘কোয়ান্টিকো’ তারকা জীবনে অনেক বড় আন্তর্জাতিক আসরে হাজির হয়েছেন। কিন্তু জানালেন, জাতীয় কোন পুরস্কার গ্রহণ করতে গেলেই নাকি ঘাবড়ে যান। যখন সেরা অভিনেত্রী হিসেবে ভারতের জাতীয় পুরস্কার গ্রহণ করেছিলেন, তখনও প্রচন্ড উত্তেজনা বোধ করছিলেন। আবার যখন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছ থেকে ‘পদ্মশ্রী’ পুরস্কার নেন, তখনও নাকি খুব ঘাবড়ে গিয়েছিলেন। নিজের সম্পর্কে এই তথ্য তিনি নিজেই জানিয়েছেন।
প্রিয়াঙ্কার ভাষ্য, ‘আমার কেবল মনে হচ্ছিল, আমি হোঁচট খেয়ে রাষ্ট্রপতির গায়ের ওপর পড়ে যাব।’
টেনিস তারকা সানিয়া মির্জাও এবার ‘পদ্মশ্রী’ ভূষিত হয়েছেন। প্রিয়াঙ্কা জানান, ভারতের দিল্লির রাষ্ট্রপতি ভবনে পুরস্কার বিবরণী অনুষ্ঠানের পুরোটা সময়েই সানিয়া মির্জা তাঁর পাশে বসা ছিলেন। তিনি সেখানে প্রিয়াঙ্কাকে সাহস জুগিয়েছেন। ‘আমি পুরস্কার নিতে উঠলে সানিয়া আমাকে বড় করে নিঃশ্বাস নিতে বলেন। এরপর আমি নিজেকে সামলে নিই’—বলেন সাবেক এই বিশ্বসুন্দরী। এনডিটিভি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি