সিলেট ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, মে ২৫, ২০১৬
শিরোনাম দেখে যাঁরা ভাবছেন এটি মাহিয়া মাহির নতুন কোনো ছবির নাম, তাঁরা ভুল করছেন! পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন ঢালিউডের আলোচিত নায়িকা মাহিয়া মাহি। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন পাত্রী নিজেই।হবু বর অপুর সঙ্গে মাহিকিন্তু পাত্রটি কে? বিনা মূল্যেই লাখ টাকার এই প্রশ্নের উত্তর দিয়েছেন নায়িকা। বললেন, ‘ওর নাম পারভেজ মাহমুদ। ডাকনাম অপু। যুক্তরাজ্য থেকে কম্পিউটার প্রকৌশল নিয়ে পড়ালেখা করে এসেছে। যুক্ত হয়েছে সিলেট শহরে নিজেদের পারিবারিক ব্যবসায়।’ দুই পরিবারের সম্মতিক্রমে পারিবারিকভাবেই এই বিয়ের আয়োজন হচ্ছে। আজ বুধবার সকালে মাহির উত্তরার বাসায় প্রথমে বাগদান ও এরপর আক্দ অনুষ্ঠিত হবে। সকালের আনুষ্ঠানিকতার পর সন্ধ্যায় উত্তরার একটি রেস্তোরাঁয় থাকবে একটি ছোট্ট আনুষ্ঠান। গতকাল মুঠোফোনে মাহি বলেন, ‘সকালে দুই পরিবারের উপস্থিতিতে বাগদান ও আক্দ অনুষ্ঠিত হবে।’ বাগদান প্রসঙ্গে মাহি বলেন, ‘হুট করেই ঘটতে যাচ্ছে ঘটনাটা। পরিবার থেকে চাইছিল চলচ্চিত্রে কাজ কমিয়ে দিই। বিষয়টি মাথায় রেখে পারিবারিকভাবে এই আয়োজন।’ নতুন জীবনে প্রবেশের আগে কেমন লাগছে—জানতে চাইলে মাহি বলেন, ‘এখনো কিছুই বুঝতে পারছি না।’
মাহিকে স্ত্রী হিসেবে পেতে যাচ্ছেন—এই অনুভূতি কেমন? জানতে চাইলে পারভেজ মাহমুদ বলেন, ‘এটা একেবারেই পারিবারিক বিয়ে। নতুন জীবনে প্রবেশ করার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।’
আগামী জুলাই মাসের শেষ দিকে দুই পরিবারের আয়োজনে বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সুত্র প্রথম আলো

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি