সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় মামলা

প্রকাশিত: 1:10 AM, July 22, 2016

সংবাদদাতা, ছাতক: ছাতকে পূর্ব বিরোধের জের ধরে সংখ্যালঘু পরিরারের উপর হামলার ঘটনায় ১৭ জনকে আসামী করে ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

গত বুধবার রাতে হামলায় আহত দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের মৃত সুধীর চৌধুরীর পুত্র রনজিত চৌধুরী বাদী হয়ে একই গ্রামের সাদ মিয়া, মিজানুর রহমান, আকলু মিয়া, আজাদ মিয়াসহ ১৭জনের বিরুদ্ধে থানায় মামলা(নং-২৪) দায়ের করেন।

 

মামলার এজাহার থেকে জানা যায়, গ্রামের মৃত আব্দুল মনাফের পুত্র আব্দুস ছোবহানের সাথে রনজিত চৌধুরীর জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রনজিত চৌধুরীসহ তার আত্মীয়-স্বজনদের বসতবাড়ি জোর দখলের লক্ষ্যে বিভিন্ন সময় আব্দুস ছোবহান গংরা নানাভাবে হুমকী-ধামকি দিয়ে আসছিল।

 

বুধবার সকালে বিনা উস্কানিতে আব্দুস ছোবহানের নেত্বেতে ১৫-২০জন লোক সশস্ত্র হামলা চালায় রনজিত চৌধুরী ও তার আত্মীয় প্রনব চৌধুরীর বসত ঘরে। হামলাকারীরা নারী-পুরুষ নির্বিচারে লাঠি-সোটা দিয়ে পিঠিয়ে আহত করে এবং বসতঘরের মালামাল ভাংচুর করে। এসময় হামলাকারীরা ঘরে থাকা নগদ টাকা, স্বর্নালংকারসহ মুল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন  সিংহ শাবকের জন্মদিন ...

 

ছাতক থানার ওসি(তদন্ত) আশরাফুল ইসলাম জানান, সংখ্যালঘু পরিবারের উপর হামলার ঘটনায় থানায় নিয়মিত মামলা নেয়া হয়েছে। জড়িত আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।

সর্বশেষ সংবাদ