সিলেট ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৪০ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৬
প্রভাতবেলা ডেস্ক: জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর মিউনিখে একটি শপিং সেন্টারে গোলাগুলির পর সেখানে সন্ত্রাসীদের খোঁজে ব্যাপক পুলিশি তৎপরতার খবর পাওয়া যাচ্ছে।অন্তত ৬ জন মানুষের নিহত হবার খবর পাওয়া যাচ্ছে।
উপরে ভিডিওতে দেখুন সেখানকার পরিস্থিতির চিত্র।পুলিশ মনে করছে একজনের বেশি হামলাকারী হামলা চালিয়েছে।
শহরের মুজাখ এলাকায় অলিম্পিয়া শপিং মলের চারপাশের এলাকা ঘিরে দেওয়া হয়েছে।
এলাকা জুড়ে চলছে ব্যাপক পুলিশি অভিযান। শহরের সব যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
মিউনিখ পুলিশ মানুষজনকে ওই এলাকার ধারেকাছে না যাবার পরামর্শ দিচ্ছে।
ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা।
সোমবার বাভারিয়ায় একটি ট্রেনে একজন অভিবাসী পাঁচজনকে কুড়াল আর ছুরি নিয়ে আক্রমণ করার পর নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
ওই ঘটনার পর আরো হামলার আশঙ্কা সম্পর্কে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। বিবিসি, আলজাজিরা

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি