সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০১৬
রীমা বেগম পপি : সিলেট সিটি কর্পোরেশনের সাবেক নারী কাউন্সিলর শাহানারা বেগম শানু’র স্বামী তাজুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাজুল স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা। শনিবার রাত ১০টার দিকে নগরীর শেখঘাটের খুলিয়াপাড়ায় তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান তার ভাই ও স্থানীয়রা। রাত ১১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই নুরুল ইসলাম বলেন, রাত পোনে ১০টার দিকে খুলিয়াপাড়া গলির মুখে তাজুলের উপর হামলা হয়। তিনি ২/১ জন হামলাকারীকে চিনতে পেরেছেন বলেও জানান। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- শনিবার রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফিরছিলেন তাজুল ইসলাম। কুয়ারপাড় গরম দেওয়ান মাজারের সামনে আসার পর একটি মোটর সাইকেলে (সিলেট এ ৬৮৮৭) তিনজন যুবক এসে তাজুলকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে যায়। পরে তার স্বজন এবং স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ১১টার দিকে অপারেশন থিয়েটারের ভেতরে মারা যান তাজুল ইসলাম। এর আগে তাজুল ইসলামের ছেলে রায়হান ইসলামকেও একই কায়দায় কুপিয়ে খুন করে সন্ত্রাসীরা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি