সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৬
দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর অ্যালিস্টার কুকদের ঢাকায় আসার কথা। ম্যাচের ভেন্যু ঢাকা ও চট্টগ্রাম। সিরিজকে সামনে রেখে মিরপুরে কঠোর অনুশীলন করছেন মাশরাফি-সাকিব-তামিমরা।
এর আগে স্টেডিয়াম ও টিম হোটেলের বাইরের নিরাপত্তা নিয়ে খানিকটা শঙ্কা প্রকাশ করেছিলেন ইসিবির নিরাপত্তা পরিচালক রেগ ডিকসন। বিমানবন্দর থেকে হোটেল আর হোটেল থেকে ভেন্যু পর্যন্ত যাওয়া। এতেই বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ নিয়ে নতুন করে উদ্বেগ জাগে। তবে শেষ পর্যন্ত ইংলিশ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সবুজ সংকেতের মধ্য দিয়ে সব অনিশ্চিয়তাই দূর হলো।
গত ১৭ আগস্ট তিনদিনের সফরে ঢাকায় আসেন ইসিবি’র তিন সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দল। ইসিবি’র নিরাপত্তা ব্যবস্থাপনা পরিচালক রেগ ডিকাসন, পিসিএ পরামর্শক ও ইসিবির ক্রিকেট অপারেশন্স পরিচালক জন কার, প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (পিসিএ) প্রধান নির্বাহী ডেভিড লেথারডেল।
প্রতিনিধি দলের প্রধান রেড ডিকাসনের দেয়া রিপোর্টের ওপর ভিত্তি করে নিরাপত্তা ইস্যু ও অন্যান্য বিষয়ে আলোচনায় বসেন ইংল্যান্ড খেলোয়াড়রা। টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক ও ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান উপস্থিত থাকেন। রেগ ডিকাসন ছাড়াও ইসিবির পরিচালক অ্যান্ড্রু স্ট্রাইস, ডেভিড লেথারডেল, জন কার ও ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন নিজেদের মতামত তুলে ধরেন।
বৈঠকের পর ইংল্যান্ড দলের যথাসময়ে বাংলাদেশ সফরের ব্যাপারটি নিশ্চিত করেন সাবেক ইংলিশ অধিনায়ক স্ট্রাউস, ‘ইংল্যান্ডের বাংলাদেশ ট্যুর পরিকল্পনা অনুযায়ীই হবে। বরাবরের মতোই এ সফর জুড়েও আমাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি