সিলেটে ডিবি পরিচয়ে মুহুরিকে তুলে নিয়ে গেছে সাদা পোষাকীরা

প্রকাশিত: 10:18 PM, August 31, 2016

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কাজী অফিসের এক মুহুরিকে তুলে নিয়ে গেছে সাদা পোষাকীরা। বুধবার (৩আগস্ট)ভোররাত ২টায় নগরীর তালতলাস্থ এ/৮ নং বাসার ৪র্থ তলার একটি কক্ষ থেকে তাকে তুলে নেয়া হয়। অপহৃত মৌলানা এনামূল হাসান (২৩) সিলেটের জকিগঞ্জ থানার রতনগঞ্জ এলাকাধীন দরগাবাহারপুর গ্রামের মরহুম মোতাহির আলীর পুত্র। এ ঘটনায় বুধবার দিবাগত রাতে সিলেট কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এনামুলের ছোটভাই ভাই নুরুল হাসান এ অভিযোগ করেন।
অভিযোগে প্রকাশ, মৌলানা এনামূল হাসান সিলেট নগরীর তালতলাস্থ এ/৮ নং বাসার ৪র্থ তলার একটি কক্ষে ভাড়া থেকে সুরমা মর্কেটস্থ কাজী অফিসে কেরানীর (মহরিরের) কাজ করতেন। বুধবার ভোররাত ২টায় সাদা পোষাকী একদল সশস্ত্রলোক বাসার মালিকের কাছে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় এবং মৌলানা এনামূল হাসানের কক্ষে অভিযান চালায়। তারা নিজেদের ডিবি পরিচয়ে অস্ত্রের মূখে এনামূল হাসানকে একটি গাড়িতে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এর পর থেকে এনামুলের ব্যবহৃত মোবাইল ফোনটিও (০১৭৮৩-৪০১৯৮৪) বন্ধ রযেছে। খবর পেয়ে তার স্বজনরা সিলেটের ডিবি-গোয়েন্দা, থানা,র‌্যাবসহ আইনশৃংখলা রক্ষাবাহিনীর সবকটি অফিসে খোঁজ নেন। কিন্তু কেউই মৌলানা এনামূল হাসান নামের কাউকে আটক কিংবা গ্রেফতারের কোন সন্ধান দেয়নি। এমতাবস্থায় মৌলানা এনামূলকে ডিবি পরিচয়ে অপহরন ও গুম করা হয়েছে বরে তার স্বজনরা আতংকিত হয়ে যড়েন। ফলে এনামুলের ভাই বুধবার রাতে সিলেট কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিলে থানার দায়িত্বরত পুলিশ অভিযোগ রিসিভ করে রাখেন।
এ ব্যাপারে বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৭মিনিটে সিলেট কোতয়ালী মডেল থানার ওসি সোহেল আহমদের সাথে তার সরকারী মুটোফোনে যোগযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন এবং কথা বলতে পারছেন বলে ফোন কেটে দেন।

সর্বশেষ সংবাদ