‘দুর্যোগ মোকাবেলায় একসাথে কাজ করতে হবে : মায়া

প্রকাশিত: 9:34 PM, September 2, 2016

আব্দুল শহীদ,সুনামগঞ্জ : জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিকল্পনা ২০১৬-২০২০ সালের খসড়া প্রনয়ণ বিষয়ক কর্মশালায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন ‘দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সকলকে এক সাথে কাজ করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকারের কার্যক্রম দেশে বিদেশে প্রসংশিত হয়েছে’। তিনি কর্মশালায় আরো বলেন বজ্রপাতের চেয়েও ভূমিকম্পের ভয়াবহতা বেশী, বজ্রপাতে গত পাঁচ বছেরের যতজন মানুষ মারা গেছে, ভূমিকম্প হলে একবারেই তার চেয়ে বেশী মানুষ মারা যাবে, সেই সাথে সম্পদের ক্ষয়-ক্ষতি হবে। তাই ভূমিকম্প বিষয়ে সকলকে সচেতন হতে হবে এবং ভূমিকম্প পরবর্তী বিয়ষে সকলে এক সাথে কাজ করার আহবান জানান।
শুক্রবার সুনামগঞ্জ জেলা প্রশাসন ও ইউএনডিপি’র যৌথ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এসব কথা বলেন।
২০১৬ থেকে ২০২০ সালের দূর্যোগ ব্যবস্থাপনা ও পরিকল্পনা খসড়ার প্রনয়ণের লক্ষ্যে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শুক্রবার দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক শেষ রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পাঁচ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ চার আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ অ্যাভোকেট শামছুনাহার বেগম শাহানা, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব শাহ কামাল, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর নিক বেরেসফোর্ড, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহা পরিচালক মো. রিয়াজ আহমেদ ও সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলার সকল প্রশাসনের উধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন প্রমুখ।

সর্বশেষ সংবাদ