সুনামগঞ্জে মুকুট বিজয়ী

প্রকাশিত: 3:39 PM, December 28, 2016

সংবাদদাতা,সুনামগঞ্জ : বেসরকারি ফলাফল অনুযায়ী সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে  আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল হুদা মুকুট বিপুল ভোটে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

১০টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী মুকুট পেয়েছেন ৬৫৩ ভোট। আওয়ামী  লীগ প্রার্থী ব্যরিস্টার এনামুল কবির ইমন পেয়েছেন ৩১৬ ভোট।

জেলার ধর্মপাশায় মুকুট পেয়েছেন ৫৭, ইমন পেয়েছেন ৯ ভোট; জামালগঞ্জে মুকুট ৫০, ইমন ১৮; ছাতকে মুকুট ৪৬, ইমন ২৯; শাল্লায় মুকুট ৭১, ইমন ২২’ গোবিন্দগঞ্জে মুকুট ৪৯, ইমন ৩১; দিরাই মুকুট ৫২, ইমন ৪১; বিশ্বম্ভরপুরে মুকুট ৭৯, ইমন ২৭; তাহিরপুরে মুকুট ৫১, ইমন ৩০; জগন্নাথপুরে মুকুট ৩৪, ইমন ৩২; দক্ষিণ সুনামগঞ্জে মুকুট ৩৯, ইমন ২৮; সুনামগঞ্জ সদরে মুকুট ৭৬, ইমন ১৭; দোয়ারাবাজারে মুকুট ৪৯, ইমন ২৯ ভোট।

সর্বশেষ সংবাদ