শাহজালাল ব্রীজের মুখ থেকে নাম্বারবিহিন ভারতীয় মোটরসাইকেল আটক

প্রকাশিত: 10:32 AM, January 13, 2017

প্রভাতবেলা প্রতিবেদক:  এসএমপি’র সোবহানিঘাট পুলিশ ফাঁড়ির সিয়েরা ডিউটি পুলিশ একটি নাম্বারবিহিন মোটরসাইকেল আটক করেছে। ভারতীয় প্লাটিনা মোটরসাইকেলটি একেবারে ঝকঝকে নতুন। অাজ শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে নগরীর শাহজালাল ব্রীজের উত্তর মুখ থেকে মোটরসাইকেলটি আটক করা হয়। তবে মোটরসাইকেলের আরোহীকে রহস্যজনক ভাবে ছেড়ে দেয় পুলিশ।

 

ঘটনার সময় দু’জন আরোহী নিয়ে দ্রুতগতিতে মোটর সাইকেলটি দক্ষিণদিকে যাচ্ছিল। এসময় ব্রীজের মুখে তিন পুলিশ টহল ডিউটি করছিল। তাঁরা মোটরসাইকেলটির গতিরোধ করে। এসময় পেছনের যাত্রী সটকে পড়ে। পুলিশ কাগজপত্র দেখতে চায়। আরোহী নাম্বারবিহিন মোটরসাইকেলের কাগজ বাড়ীতে রেখে এসেছেন প্রথমে বল্লেও পরে কাগজ নেই বলে জানান। নাম্বারবিহিন গাড়ীটি নিয়ে তিনি বাদাঘাট থেকে আসছিলেন বলে আরোহী জানান। কিন্তু কোথায় যাচ্ছেন তা স্পষ্ট করে বলেননি। তার নাম মাফিক এবং বাড়ী সুনামগঞ্জে বলে জানান।

 

পুলিশ ধারনা করছে মোটরসাইকেলটি অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা হয়েছে। অথবা কোন চোরাই চক্রের মোটরসাইকেল এটি। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ শেষে আরোহীসহ মোটর সাইকেলটি প্রথমে সোবহানিঘাট ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ।পরে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন  গণতন্ত্র বাঁচাতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে: সিইসি

 

৩ পুলিশ সদস্যের  নেতৃত্ব দেন এএসআই হেকিম। সঙ্গীয় পুুলিশ সদস্য শাহ আলম ১০টা ১৮ মিনিটে  প্রভাতবেলাকে জানান, ফাঁড়ি ইনচার্জের নির্দেশ মোতাবেক মোটরসাইকেলটি জিডি করে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ প্রতিবেদক প্রাত:ভ্রমনে বের হলে পুরো ঘটনা প্রত্যক্ষ করেন। মোবাইলে ছবি উঠানোর সময় প্রথমে পুলিশ আপত্তি করলেও পরিচয় পেয়ে কিছু বলেনি।

সর্বশেষ সংবাদ