সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক : নারায়ণগঞ্জে সাত খুন মামলার রায় ১৬ জানুয়ারি সোমবার। সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন রায় ঘোষণা করবেন। সাত খুনের ঘটনায় দায়ের করা দুই মামলার একটির বাদী ডা. বিজয় কুমার পালের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে গত বছরের ২৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে মামলাটির বিচারকাজ শুরু হয়।
গত ৩০ নভেম্বর সর্বশেষ দুই আসামির পক্ষে তাদের আইনজীবীদের যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে বিচারকাজ শেষে বিচারক ১৬ জানুয়ারি রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওই সময়ের প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে দুটি প্রাইভেটকার থেকে অপহরণ করা হয়। অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছয়জনের এবং এর একদিন পর একজনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতদের পরিবারের সদস্যরা আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- আশা করছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি