সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৭
ফেসবুকের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ আগামী ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হবেন। ২০১৯ সালে তার বয়স ৩৫ হবে।
২০১৭ সালে ৫০টি অঙ্গরাজ্য পরিদর্শন করার ঘোষণা দিয়েছিলেন। তার এই পরিদর্শনের ঘোষণা থেকেই ধারণা করা হচ্ছে তিনি পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হবেন।
নিজের কোম্পানি ফেসবুক রেখেই তিনি নির্বাচনে অংশ গ্রহণ করবেন। নিজের কোম্পানিসহ তিনি সরকারি পদে থাকতে চান। জাকারবার্গের এমন ইচ্ছার কথা জানিয়ে সংবাদ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি পত্রিকা।
জাকারবার্গের হোয়াইট হাউজে যাওয়ার লড়াইয়ের বিষয়ে খবর প্রকাশ করেছে ভেনিটি ফেয়ার, দ্য আটলান্টিক ও দ্য শিকাগো ট্রিবিউন। এই তিন মার্কিন পত্রিকা হোয়াইট হাউজ নিয়ে নির্বাচনে মার্ক জাকারবার্গের লড়াইয়ের বিষয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে।
টেক্সাসভিত্তিক রিপাবলিকান ডিজিটাল ক্যাম্পেইন স্ট্রেটেজিস্ট ভিনসেন্ট হ্যারিস বলেন, আমরা আমেরিকায় রাজনীতি ও বিনোদনের মিশ্রন দেখতে পাচ্ছি। এক্ষেত্রে জাকারবার্গ প্রেসিডেন্টে হওয়ার খবর অস্বাভাবিক কিছু না।
জাকারবার্গের বর্তমান বয়স ৩২। আগামী ২০২০ সালে তার বয়স হবে ৩৬। যা জন এফ কেনেডির চেয়ে মাত্র ৭ বছর ছোট। ৪৩ বছরের আগে আর কেউ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারেনি। দ্য হিল

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি