সিলেট | |
প্রকাশিত: 9:30 PM, February 4, 2017
মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে ৪ ফেব্রুয়ারি (শনিবার) বিকেলে সিলেট নগরীর দরগাহ গেইটস্থ ড. আর কে ধর হলে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা এডিশনাল পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবীর জেনালে ওসমানী ছিলেন মহান মুক্তিযুদ্ধের মহানায়ক। তার বলিষ্ট নেতৃত্ব ও বিচক্ষণতার কারনে স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যেমন জানতে হবে, তেমনই জেনারেল ওসমানীকেও জানতে হবে। তিনি এমএজি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী যথাযথভাবে পালন করার জন্য সরকার ও বিভিন্ন সংগঠনের প্রতি আহবান জানান।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির সদস্য সচিব শফিকুর রহমান শফিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিলেট বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী আলহাজ্ব আতাউর রহমান, বামাকের যুক্তরাজ্য এসেক্স শাখার সভাপতি আব্দুল মজিদ, বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, সহ-সভাপতি হকিম ছাদউল্লাহ বাচ্চু, যুগ্ম সম্পাদক জাভেদ আহমদ, সাংবাদিক খালেদ মিয়া, আশিকুর রহমান আশিক, ইউসুফ সেলু, বদরুল হোসেন, আনোয়ার হোসেন চৌধুরী মানিক, বাদল পুরকায়স্থ, মাওলানা কুতুব উদ্দিন আহমদ প্রমুখ। আগামী ১৫ ফেব্রুয়ারী বিকেল ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অঙ্কগ্রহনকারী শিক্ষার্থীদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হবে। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি