সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আজ মঙ্গলবার আদলতে যেতে পারছেন না। এদিন রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার হাজিরা দিতে ঢাকার নিম্ন আদালতে যাওয়ার কথা ছিল।
সোমবার খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ম্যাডাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাই তিনি আদালতে যেতে পারছেন না।
এর আগে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেছিলেন, রাজধানীর দারুস সালাম থানার আটটি, যাত্রাবাড়ী থানার দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলায় কাল ঢাকার মহানগর দায়রা জজ আদালতে শুনানির দিন ধার্য রয়েছে। এসব মামলায় হাজিরা দিতে খালেদা জিয়া আদালতে যাবেন।
মামলাগুলো অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, খালেদা জিয়ার বিরুদ্ধে অন্য মামলাগুলোর মধ্যে রয়েছে মিরপুরের দারুসসালাম থানায় নাশকতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার বিস্ফোরক আইনের মামলা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি