সিলেট | |
প্রকাশিত: 3:22 PM, April 1, 2017
শ. ই. সরকার জবলু, মৌলভীবাজার : মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানায় ১ নারীসহ ৩ জঙ্গি নিহতের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘অপারেশন ম্যাক্সিমাস’। ৩১ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭টায় স্থগিত করা ‘অপারেশন ম্যাক্সিমাস’ ১ এপ্রিল শনিবার সকাল ৯টার দিকে আবার শুরু হয় এবং ১ নারীসহ ৩ জঙ্গি নিহতের মধ্যদিয়ে বেলা প্রায় ১২টার দিকে শেষ হয়। ‘অপরেশন ম্যাক্সিমাস’ শেষে ঘটনাস্থলে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন- পুলিশের ‘কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম’ (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। এর আগে গত ৩০ মার্চ বৃহস্পতিবার মৌলভীবাজার শহর থেকে ২০ কিলোমিটার দূরে নাসিরপুর (ফতেহপুর) গ্রামের জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিট ব্যাক’ শেষ হবাার পর সেখান থেকে ৪ শিশু, ২ নারী ও ১ পুরুষ মিলিয়ে ৭ জনের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধারের খবর জানায় পুলিশ। সবমিলিয়ে মৌলভীবাজারের ২টি জঙ্গি আস্তানায় ৪ শিশুসহ ১০ জন নিহত হলো।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি