বাংলাদেশ- ভারত ২২ চুক্তি ৪ সমঝোতা সই

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৭

প্রভাতবেলা ডেস্ক:  বাংলাদেশ-ভারতের মধ্যে ২২টি চুক্তি ও ৪টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে প্রতিরক্ষা, স্যাটেলাইট ও মহাকাশ গবেষণা, ঋণ সহযোগিতা, সাইবার নিরাপত্তা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বর্ডার হাট স্থাপন, কমিউনিটি ক্লিনিক স্থাপন, বিদ্যুৎ ও জ্বালানিসহ দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়।

প্রধানমন্ত্রী মেখ হাসিনার চার দিনের ভারত সফরের দ্বিতীয় দিনে শনিবার দুপুরে হায়দ্রাবাদ হাউজের কনফারেন্সের বলরুমে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই ও হস্তান্তর করা হয়।

দ্বিপক্ষীয় বৈঠকে মোট ২২টি চুক্তি ও ৪ সমঝোতা স্মারক সই হয়েছে বলে এক টুইটে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল বাগলে।

এর আগে ওই ভবনের ডেকান স্যুইটে দুই নেতা একান্ত বৈঠকের পর হায়দ্রাবাদ হাউজের বলরুমে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শেখ হাসিনা ও মোদী।

অনুষ্ঠানের পরের পর্বে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী হিন্দি ভাষায় ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর’ মোড়ক উন্মোচন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ