সিলেট ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, মে ২৩, ২০১৭
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার সদ্য অনুমোদন প্রাপ্ত কার্যকরি কমিটি ও উপদেষ্ঠা পরিষদের প্রথম সভা ২২মে সোমবার নগরীর সোবহানীঘাটস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহমদ’র পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির কার্যকরি নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাহির চৌধুরী, সহ সভাপতি এডভোকেট আব্দুল গফফার, আব্দুল মান্নান, উপদেষ্ঠা পরিষদের সদস্য নজরুল ইসলাম ময়ুর, ডাঃ মোছাদ্দেক হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারি রিপন।
সভায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবনার মধ্যে রয়েছে সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান, খন্দকার আব্দুল মালিক, শহীদ আলী, লুৎফুর রহমান, ফাতেমা বেগম চৌধুরী, দেওয়ান তৈমুর রাজা, ফতেহ ইউনুছ খান সহ প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখন পর্যন্ত মৃত্যুবরণকারী নেতৃবৃন্দের নামে শোক প্রস্তাব গৃহীত হয়।
সভার এক প্রস্তাবে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী এবং বেগম খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশী তল্লাশীর নামে হয়রানীর তীব্র নিন্দা জানানো হয়।
অন্য এক প্রস্তাবে এম ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ি চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের অক্ষত অবস্থায় ফেরত দেওয়ার দাবী জানানো হয়।
এছাড়া নির্দিলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবী জানায় সিলেট জেলা বিএনপি।
রমজান মাস সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্ব গতি ও
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করা হয়। এবং সভার পক্ষ থেকে আসন্ন পবিত্র রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার দাবী জানানো হয়।
আগামী ৩০মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং একই সাথে সিলেট জেলা শাখার আওতাধীন সকল শাখা সমূহকে যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালনের আহ্বান জানানো হয়।
সভায় কার্যকরি কমিটি ও উপদেষ্ঠা পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস, আশিক উদ্দিন চৌধুরী, এম এ মুছব্বির, কামাল আহমদ, একে এম তারেক কালাম, হাজী মোঃ শাহাব উদ্দিন, সৈয়দ মোতাহির আলী চেয়ারম্যান, জালাল উদ্দিন চেয়ারম্যান, ওসমান গণি, আজির উদ্দিন চেয়ারম্যান, এনায়েত উল্লাহ, নাজমূল হোসেন পুতুল, নছিরুল হক শাহীন, আব্দুল মতিন, ইকবাল আহমদ, এডভোকেট কাওসার রশীদ বাহার, জিয়াউল বারী চৌধুরী শাহীন, মোঃ শাহাব উদ্দিন, হাজী আব্দুন নুর, ফখরুল ইসলাম ফারুক, ডাঃ মাসুকুর রহমান, আব্দুস সালাম বাচ্চু, এডভোকেট আখতার হোসেন খান, ফালাকুজ্জামান চৌধুরী জগলু, ডাঃ কাজী আখতার উদ্দিন, আহমেদুর রহমান চৌধুরী মিলু, ইফজালুর রহমান, জমির উদ্দিন চেয়াম্যান, হেলাল আহমদ চৌধুরী, আব্দুল গফুর, গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, আবুল কালাম চেয়ারম্যান, বদরুল হক বাদল, আতাউর রহমান, শাইস্তা মিয়া, আব্দুশ শহীদ পংকী, কছির উদ্দিন সাবেক চেয়ারম্যান, অধ্যাপক আবুল মুমিন পারভেজ, মির্জা আবুল কাশেম, জাহাঙ্গীর শাহ হেলাল, সিরাজুল ইসলাম, রহীম উদ্দিন ভরসা, আব্দুর রহীম, তফজ্জুল হোসেন, হাবিবুর রহমান, সিরাজ মিয়া, বশির মেম্বার, কাজী মুহিবুর রহমান, আব্দুল কাইয়ুম মাস্টার, আব্দুল মতিন, আতাউর রহমান উতু, ডাঃ ওয়ালী খান, নুরুল আমিন লিলন, মামুন রশীদ মামুন, জিলাল উদ্দিন, ডাঃ আরিফ আহমদ রিফা, আবুল কাশেম, এডভোকেট মোঃ ফখরুল হক, নিজাম উদ্দিন জায়গীরদার, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট মুজিবুর রহমান, সালেহা কবির শেপী, লুৎফুর রহমান, ওলিউর রহমান ড্যানি, শাকিল মুর্শেদ, সুরমান আলী, লায়েছ আহমদ, শফিকুর রহমান, এডভোকেট জুবায়ের আহমদ খান, আবু নাসের পিন্টু, আল মামুন খান, আব্দুল হাফিজ, আফম কামাল, তছলিম আহমদ নিহার, এখলাছুর রহমান, আব্দুশ শাকুর, লিলু মিয়া চেয়ারম্যান, আনোয়ার হোসেন মানিক, সাইদুর রহমান হিরু, শাহ আলম স্বপন, তাজ মোহাম্মদ ফখর উদ্দিন, আলী আকবর, ওহিদ আহমদ তালুকদার, বজলুর রহমান ফয়েজ, হাবিবুর রহমান হাবিব, মুরাদ হোসেন, এডভোকেট আবু তাহের, এডভোকেট আহমেদ রেজা, এম এ মালেক, দিদার ইবনে তাহের লস্কর, বুরহান উদ্দিন, ছালিক আহমদ চৌধুরী, এডভোকেট ইসরাফিল আলী, আমিন উদ্দিন, এডভোকেট তাজ উদ্দিন, ফখরুল ইসলাম, এম এ হান্নান, সরোয়ার হোসেন, দেলোয়ার হোসেন চেয়ারম্যান, নারায়ন পুরকায়স্থ ফনি, এডভোকেট খালেদ আহমদ জুবায়ের, শাহজাহান সেলিম বুলবুল, শাহ মাহমুদ আলী, নজরুল ইসলাম, দিলোয়ার হোসেন জয়, আব্দুল লতিফ খান, আব্দুল ওয়াহিদ সুহেল, ফারুক আহমদ, এনামুল হক মাক্কু, আবুল কালাম, মোঃ শাহপরান, সিরাজুল ইসলাম, মুজিবুর রহমান শওকত, নাজিম উদ্দিন, রুহেল আহমদ চেয়ারম্যান, মুহিবুল হক, নামর আলী, গিয়াস উদ্দিন, হারুন রশীদ, শরীফুল হক, জাকারিয়া খান, আব্দুল হাই, এইচ এম খলিল চেয়ারম্যান, মাছুম আলম, অধ্যাপক মঈন উদ্দিন, শাহ আলম চৌধুরী তোফায়েল, জসিম উদ্দিন, সালেহ আহমদ গেদা, আলী হাসান, ছালিক আহমদ, হাজী খলিক আহমদ, গিয়াস উদ্দিন মেম্বার, মনিরুল ইসলাম তুরন, আব্দুল্লাহ আল মামুন সামন, মোতাহির হোসেন জুনেদ, নুরুল হোসেন বুলবুল, হাসান আহমদ, আখতার হোসেন জাহেদ, বাহারুল আলম চেয়ারম্যান, আহমেদ নুর উদ্দিন, বদরুল ইসলাম জয়দু, সৈয়দ হাসান মাহমুদ বাবু, আব্দুল মান্নান, আব্দুল ওয়াহিদ, জিয়াউল হক, আজির উদ্দিন আহমদ, হুমায়ুন কাদির রিপন, ফয়েজুর রহমান ফয়েজ, শাহেদুল ইসলাম বাচ্চু, আব্বাস উদ্দিন চেয়ারম্যান, গিয়াস আহমদ তালুকদার চেয়ারম্যান, জিলা মিয়া মেম্বার, এবিএম জাকারিয়া, ফরিদ উদ্দিন, এম এ রহিম, এডভোকেট নুর আহমদ, মাছুম আহমদ, রিপন আহমদ কাউন্সিলর, শাহিদ আহমদ, নজমূল ইসলাম, আমিনুর রহমান সিফতা, নাজিম উদ্দিন, ইমরান গাজী, আব্দুল মুনিম চেয়ারম্যান, মঈনুল ইসলাম মনজু, শাহীন আহমদ,শামসুর রহমান শামীম, আব্দুশ শুকুর, জসিম উদ্দিন, মনতাজ আলী, আলা উদ্দিন সওদাগর, নুরুল ইসলাম বাচ্চু, জসিম উদ্দিন জুনেদ, শাহনাজ বেগম মান্না, মাসুম আহমদ, মাওলানা জিল্লুর রহমান, খালেদুজ্জামান খালেদ, আব্দুল মান্নান, রফিকুল হক, কামাল উদ্দিন, মোস্তাক আহমদ চৌধুরী, জসিম উদ্দিন, ইকবাল আহমদ, আব্দুল হাই মাসুক, এনামুল হক মোহাম্মদ ইকবাল। কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্ঠা পরিষদের সদস্যের উপস্থিতিতে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি সাদিকুর রহমান। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি