ফেঞ্চুগঞ্জে ঝড়ের কবলে পড়ে নিহত ১

প্রকাশিত: 5:10 PM, May 24, 2017

ফেঞ্চুগঞ্জে ঝড়ের কবলে পড়ে নিহত ১

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জে ঝড়ের কবলে পড়ে এক ব্যক্তি মারা গেছেন । বুধবার ভোরে এ ঘটনা ঘটে। ব্যক্তির নাম মইন উদ্দিন। তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর গ্রামের মৃত তছির আলীর ছেলে। কটালপুর গ্রামের মোশাহিদ আলী জানান, বুধবার ভোরে মইন উদ্দিন পার্শ্ববর্তী একটি হাওরের মধ্যে মাছ ধরতে যান এবং বেলা বাড়ার সাথে সাথে মইন উদ্দিনেকে খুঁজাখুঁজি শুরু হয় পরে পার্শব্ররতি একটা হাওরের মধ্য জাল ফেলে মইন উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। ৪ নং উত্তর কুশিয়ারার ইউনিয়নের চেয়ারম্যান ফজলু মিয়া বলেন ঝড়-তুফানের কবলে পড়ে তাহার মৃত্যু হয় বলে ধারনা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ