ফ্যাশন ম্যাগাজিন লাইট বুকের প্রকাশনা শুক্রবার

প্রকাশিত: 8:31 PM, July 8, 2017

আনন্দঝর্ণা প্রতিবেদকঃ সিলেট থেকে ব্যতিক্রমধর্মী ফ্যাশন ম্যাগাজিন “লাইট বুক” এর যাত্রা শুরু করবে আগামি ১৪ জুলাই। সিলেটের মিডিয়া পাড়ার পরিচিত মুখ জাহি ডি কস্টার সম্পাদনায় এবং জেড পয়েন্ট প্রকাশনায় ৬৪ পৃষ্ঠার ম্যাগাজিনে লাইফ স্টাইল সহ ফ্যাশনের বিভিন্ন বিষয় নিয়ে মান সম্মত ফিচার রয়েছে। আগামি শুক্রবার ম্যাগাজিনের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সিলেট নগরীর শেখঘাটে বারগার কিং এ উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হাসান রাজা মুভির পরিচালক রুহুল আমিন,বিশেষ অতিথি পরিচালক রহমান মুনির, পরিচালক ইফতেখার চোধুরী, পরিচালক ও অভিনেতা মিনহাজ কিবরিয়া, চিত্রনায়িকা ইয়ামিন হক ববি, অভিনেতা শফি,ডি রক স্টার জাহিদ মাসুদ, পরিচালক ও অভিনেতা ইমরান সানি প্রমুখ। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে সংযুক্ত আছেন এনটিভি,দৈনিক সিলেট বানী,দৈনিক প্রভাতবেলা এবং অনলাইন নিউজ পোর্টাল বাংলা স্ট্রেটমেন্ট। উক্ত প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন লাইট বুকের সম্পাদক জাহি।

সর্বশেষ সংবাদ