সিলেট জকিগঞ্জ সড়কে বাস খাদে: অাহত অর্ধশতাধিক

প্রকাশিত: 5:11 PM, July 11, 2017

সংবাদদাতা: সিলেট জকিগঞ্জ সড়কে বাস উল্টে খাদে পড়ে গেলে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বিকেল ৪ টার দিকে।

সিলেট থেকে ছেড়ে আসা জকিগঞ্জগামী একটি বিরতীহীন গাড়ি মঙ্গলবার বিকাল চারটার দিকে কানাইঘাট উপজেলার হারিছ চৌধুরীর বাড়ির রাস্তার পাশে ছত্রনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। তন্মধ্যে গুরুতর আহত রয়েছেন বেশ কিছু লোক। স্থানীয়রা উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছেন। তাৎক্ষনিক আহতদের নাম ঠিকানা জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ