সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদক: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুন নবী খান সোহেলকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজধানীর মালিবাগ এলাকা থেকে বিএনপির এই নেতাকে আটক করা হয় বলে জানিয়েছেন তাঁর ব্যাক্তিগত সহকারী আক্তারুজ্জামান বাচ্চু।
ব্যক্তিগত সহকারী আরো জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন সোহেল। পথে মালিবাগ থেকে তাঁকে আটক করে গোয়েন্দা পুলিশ।
তবে এ বিষয়ে ডিবির কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
গতকাল খালেদা জিয়া সিলেট সফরে যাওয়ার পথে তাঁকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন স্থানে রাস্তার দুই পাশে জড়ো হওয়া নেতাকর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। এ সময় গুলির ঘটনাও ঘটে। আটকও করা হয় বেশ কয়েকজনকে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি