সিলেট | |
প্রকাশিত: 1:04 AM, April 1, 2018
সংবাদদাতা,মৌলভীবাজার: মৌলভীবাজার প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রেসক্লাব ভবনে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়।
মৌলভীবাজার প্রেসক্লাবের ২০১৮-২০ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে ১৫টি পদের মধ্যে সাতটি পদে গোপন ব্যালটে ভোটাররা ভোট দেন। এর মধ্যে সভাপতি পদে আবদুল হামিদ মাহবুব (দৈনিক কালের কণ্ঠ), সহসভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন (বাংলাভিশন ও দৈনিক জনকণ্ঠ) সহসভাপতি সৈয়দ মহসীন পাভেজ (এটিএন বাংলা), সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি (ভোরের কাগজ/দেশ টিভি), যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মুহিব (দৈনিক ইত্তেফাক), যুগ্ম সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ (দৈনিক মৌমাছি কণ্ঠ) ও কোষাধ্যক্ষ পান্না দত্ত (ডিবিসি নিউজ)।
এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক, দপ্তর সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুজাহিদ আহমদ (সাপ্তাহিক পূর্বদিক), দপ্তর সম্পাদক পদে পার্থ সারথী পাল (দৈনিক ডেসটিনি) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মাহবুবুর রহমান রাহেল (দৈনিক আমার সংবাদ) নির্বাচিত হন। সদস্য পদে নির্বাচিত পাঁচজন হলেন বকসী মিছবাহ্ উর রহমান (দীপ্ত টিভি), দেওয়ান মুক্তাদির গাজী (চ্যানেল টুয়েন্টি ফোর), মো. আজাদুর রহমান আজাদ (দৈনিক সংগ্রাম), শ. ই সরকার জবলু (দৈনিক খবরপত্র) ও আফরোজ আহমদ (যমুনা টিভি)।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল মোছাব্বির, সৈয়দ আব্দুল মোতালেব রনজু ও মো. মুহিবুর রহমান।
নির্বাচনের আগে দুপুরে সদস্যদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম। সভায় বিগত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি