সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার দিনব্যাপী সফরে চাঁদপুর পৌঁছেছেন। তিনি হাইমচর উপজেলায় বাংলাদেশ স্কাউটের ষষ্ঠ ন্যাশনাল কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্পে (কমডেকা) যোগ দিয়েছেন।
আজ সকালে হেলিকপ্টারে হাইমচর উপজেলায় পৌঁছে প্রধানমন্ত্রী সেখানে চরভাঙ্গায় ষষ্ঠ কমডেকার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। বিকেলে তিনি জেলা সদরে যাবেন এবং চাঁদপুর স্টেডিয়াম থেকে ২৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ২৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর উপলক্ষে জেলায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। তিনি আট বছর পর চাঁদপুর সফরে এসেছেন। জেলা হাইমচর উপজেলার সড়কগুলো সুসজ্জিত করা হয়েছে।
তোরণ, বিলবোর্ড ও ফেস্টুনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতির সঙ্গে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শিত হচ্ছে।
এ ছাড়া আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী দলীয় নেতারাও অনেক তোরণ নির্মাণ করেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি