হবিগঞ্জে পিকআপ- অটোরিকশা সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: 9:48 PM, April 22, 2018

হবিগঞ্জে পিকআপ- অটোরিকশা সংঘর্ষে নিহত ১

সংবাদদাতা,হবিগঞ্জ : হবিগঞ্জ সদর উপজেলার রতনপুর নামকস্থানে পিকআপ ও অটোরিকশা সংঘর্ষে মানিক মিয়া (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪জন। নিহত মানিক মিয়া চুনারুঘাট উপজেলার জিকুয়া শেখের হাটি গ্রামের ফারুক মিয়ার ছেলে। রবিবার বিকাল ৫টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার রতনপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, শায়েস্তাগঞ্জ থেকে সিএনজি যোগে হবিগঞ্জ যাওয়ার পথিমধ্যে রতনপুর নামক স্থানে পৌঁছামাত্রই শায়েস্তাগঞ্জগামী একটি পিকআপ অটোরিকশাকে চাপ দেয় । এসময় সিএনজি যাত্রী মানিক মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ