সিলেট | |
প্রকাশিত: 9:55 AM, April 23, 2018
আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৩ জনে দাঁড়িয়েছে। ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ।
বিবিসি জানিয়েছে, গত ২২ এপ্রিল রোববার দেশটির রাজধানী কাবুলের একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে ওই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর দায় নিয়েছে বলে জানিয়েছে সংগঠনটির মুখপাত্র নিউজ এজেন্সি আমাক।
বোমা হামলার সময় ওই কেন্দ্রে ভোটার নিবন্ধনের কাজ চলছিল। ওই কেন্দ্রের বাইরে মানুষ নিজেদের নাম নিবন্ধনের জন্য অপেক্ষা করছিল। ওই সময়ই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
চলতি মাসেই দেশটিতে ভোটার নিবন্ধনের কাজ শুরু হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি