সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৮
সংবাদদাতা রাজশাহী :
নিহত চালকের নাম আবদুস সালাম (৫৫)। তিনি রুয়েটের পরিবহন দপ্তরের একজন চালক। তাঁর বাড়ি রুয়েটের পাশে বুধপাড়া এলাকায়। তিনি রুয়েটের কর্মচারী কোয়ার্টারে থাকতেন।
রুয়েটের কর্মকর্তা সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, রাতে আবদুস সালাম কোয়ার্টারে ফিরছিলেন। এ সময় দেশরত্ন শেখ হাসিনা হল পার হলেই তাঁর ওপর হামলা করে কয়েকজন দুর্বৃত্ত। এরপর দুর্বৃত্তরা আবদুস সালামকে বেশ কয়েকবার কুপিয়ে পালিয়ে যায়।
এরপর আবদুস সালামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আবদুস সালামের মাথা ও সারা শরীরেই ধারালো ছুরি দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে সে ব্যাপারে কিছু বলতে পারেননি গোলাম মোস্তফা।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহবুব আলম প্রভাতবেলাকে বলেন, ‘আমরা হাসপাতালে লাশের পাশেই আছি। কারা এই কাজ করেছে তা খুঁজে বের করতে এরই মধ্যে পুলিশ কাজ শুরু করে দিয়েছে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি