সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, মে ১৮, ২০১৮
প্রভাতবেলা ডেস্কঃ টেক্সাসে একটি স্কুলে বন্দুকধারীর হামলার খবর পাওয়া গেছে।
এতে অন্তত ‘৮ শিক্ষার্থী নিহত’ হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে।
হামলাকারী বন্দুকধারী গ্রেপ্তার হয়েছেন এবং তাকে নিরস্ত্র করা হয়েছে বলে ওই স্কুলের সহকারী অধ্যক্ষ ক্রিস রিচার্ডসনের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম হিউস্টন ক্রনিকল জানিয়েছে।
কেন্দ্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাত দিয়ে হামলায় অন্তত আট শিক্ষার্থী নিহত হওয়ার খবর দিয়েছে তারা।
সান্তা ইফ হাই স্কুলের শিক্ষার্থীরা জানিয়েছেন, কিশোর হামলাকারী তাদের আর্টের শ্রেণিকক্ষে প্রবেশ করে প্রথমে এক নারী শিক্ষার্থীকে গুলি করে।
এ সময় অন্যরা পালাতে দৌড় দিলে তাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়।
এতে এক পুলিশ সদস্য আহত হওয়ার খবরও জানা গেছে।
এ ঘটনায় ‘বেশ ক’জন’ হতাহতের খবর নিশ্চিত করেছে পুলিশ। তবে নির্দিষ্ট সংখ্যা জানায়নি।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। হামলাকারীকে আটকের খবরও জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রাথমিক হামলার কারণ ও হামলাকারীর পরিচয় জানা যায়নি।
আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পর বিষয়টি অবগত হয়ে ‘উদ্বিগ্ন’ রয়েছেন জানিয়ে এক টুইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবার মঙ্গল কামনা করেছেন।
হ্যারিস কাউন্টির শেরিফ এড গঞ্জালেস টুইট বার্তায় একজন পুলিশ কর্মকর্তাও আহত হওয়ার খবর দিয়েছেন।
তিনি বলেছেন, একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার এবং অপর একজনকে আটক করা হয়েছে।
চলতি বছর যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত অন্তত একশ’ গুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ওয়েবসাইট ‘গান ভায়োলেন্স আর্কাইভ’।
গত ফেব্রুয়ারি মাসে ফ্লোরিডাএ পার্কল্যান্ডের এক স্কুলে গুলিকে ১৭ জন নিহত হয়েছিল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি