অনেকটা অতৃপ্তি নিয়েই ঢাকায় ফিরেছেন সাকিব

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, মে ২৮, ২০১৮

মাঠে ময়দানে প্রতিবেদকঃ দেশে ফিরেছেন সাকিব আল হাসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা শেষে অনেকটা অতৃপ্তি নিয়েই ঢাকা ফিরেছেন সাকিব আল হাসান।

সোমবার (২৮মে ) দুপুরে মুম্বাই থেকে জেট এয়ারওয়েজের সরাসরি ফ্লাইটে ঢাকায় পা রাখেন বিশ্বসেরা অলরাউন্ডার।
কলকাতা নাইট রাইডার্স ছেড়ে এবার নতুন দলে গিয়ে অভিজ্ঞতা মন্দ হয়নি সাকিবের। হায়দরাবাদের হয়ে বল হাতে ছিলেন উজ্জ্বল। ব্যাটিংয়ে নিজের জাত চেনাতে না পারলেও কয়েকটি ইনিংস ছিল কার্যকরী।

প্রথমবারের মতো আইপিএলের এক আসরে খেলেছেন দলের সবকটি ম্যাচ। তার দল সানরাইজার্স হায়দরাবাদ রানার্স আপ হয়ে সমাপ্তি টেনেছে।

দেশে ফিরে সাকিব জানালেন সন্তুষ্টির কথাই। আক্ষেপ কেবল ব্যাটিংয়ে ভালো শুরু করেও ইনিংস বড় করতে না পারায়।

সোমবার দুপুরে ঢাকায় ফিরে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাকিব। সেখানে সদ্যগত আইপিএল-অভিজ্ঞতা ও আফগানিস্তানের সঙ্গে আসন্ন টি-টুয়েন্টি সিরিজ নিয়ে ভাবনার কথা বলেছেন বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক। আইপিএলে ব্যক্তিগত পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও অতৃপ্তি আছে সাকিবের। প্রায় প্রতি ম্যাচে ব্যাটিংয়ের শুরুটা ভালো করে ইনিংসগুলো লম্বা করতে পারেননি।

সাকিব বলেন, ভালো, হয়ত আরেকটু ভালো হতে পারত। তবে ওভারঅল সন্তুষ্ট যে, রেজাল্ট হয়েছে টিমের। এছাড়া ব্যক্তিগত দিক থেকেও সন্তুষ্ট। তবে একটা অতৃপ্তি আছে, সেটা প্রতি ম্যাচেই ভালো শুরুর পরও রানটা বড় করতে পারিনি’।

আরও পড়ুন  রাজ-পূজা'র ‘তোকে চাই’

রবিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল। ওয়াটসন ঝড়ে উড়ে গেছে তাদের শিরোপা স্বপ্ন। ফাইনালে ব্যাট হাতে ১৫ বলে ২৩ রান করলেও বোলিংয়ে ছিলেন নিষ্প্রভ। ১ ওভারে ১৫ রান দিলেও উইকেট পাননি।

বাংলাদেশ দলের সামনে আফগানিস্তান সিরিজ। এই সিরিজে সদ্য অভিজ্ঞতা কতটুকু কাজে লাগাতে চান সাকিব।
বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক বলেন, ‘একই কন্ডিশন। একই জায়গায় খেলা হবে। অবশ্যই কাজে আসবে। যদিও দেরাদুনে আমাদের কোনো ম্যাচ হয়নি। তারপরও আমার মনে হয় একই হবে। ভারতে সাধারণত যে ধরণের উইকেট থাকে ওই ধরণেরই হবে। এই অভিজ্ঞতাটা অবশ্যই কাজে আসবে’।

এ নিয়ে আইপিএলের মোট তিনটি আসরের ফাইনালে খেললেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আগের দু’বার (২০১২ ও ২০১৪) কলকাতার হয়ে শিরোপা জিতলেও এবারের আসরে সেটা সম্ভব হয়ে ওঠেনি। শেন ওয়াটসনের ৫৭ বলে ১১৭ রানের দানবীয় ইনিংসের সামনে তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ তুলোর মতো উড়ে গেছে।
ব্যাট হাতে ১৭ ম্যাচে ২৩৯ রান করা সাকিব সমান সংখ্যক ম্যাচে বল হাতে পেয়েছেন ১৪টি উইকেট।
দলের ওভারঅল পারফরম্যান্সে তৃপ্ত সাকিব নিজেকে নিয়েও তৃপ্ত। আপন পারফরম্যান্স দেখিয়ে হয়ে উঠেছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ। একটি ম্যাচেও ডাগআউটে বসে থাকতে হয়নি।

আরও পড়ুন  বা‌নিয়াচং‌য়ে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন' বিষয়ক সেমিনার অন‌ু‌ষ্ঠিত

সাকিব বলেন, ‘ভালই। হয়তো আরেকটু ভালো হতে পারতো। তবে ওভারঅল স্যাটিসফাইড রেজাল্ট হয়েছে টিমের।’
তার অতৃপ্তি শুধু একটি জায়গায়। সেটা বোলিং কিংবা ফিল্ডিংয়ে বা অন্য কোনো অহেতুক বিষয়ে নয়। নিজের ব্যাটিং নিয়ে। অবশ্য তার মতো বিশ্বসেরা অলরাউন্ডারের এমন অনুভূতি হওয়াটাই স্বাভাবিক।

ভারতের দেরাদুনে বাংলাদেশ আফগানদের বিপক্ষে কেমন খেলবে এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘সবসময় সবজায়গাতে অ্যাটাক করাটা যে ঠিক হবে, এটাও ঠিক না। অবশ্যই আমরা আলোচনা করবো। কোন জায়গায় কোনভাবে খেললে আমাদের সফল হওয়ার সম্ভাবনা থাকবে সেইভাবে চেষ্টা করবো’।

সাকিব আল হাসান বলেন, ‘আসলে টি-টুয়েন্টিতে ফেভারিট বা আনফেভারিট এ ধরনের কোনো তকমা থাকে না। যেকোনো দল যেকোনো সময় যে কাউকে হারাতে পারে। যেহেতু আফগানিস্তান আমাদের চাইতে দুই ধাপ এগিয়ে, আমি বলবো ওরাই ফেভারিট’।

সর্বশেষ সংবাদ