সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ রেলমন্ত্রী মো. মুজিবুল হক কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করে ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন।
বুধবার (১৩ জুন) এসময় রেলমন্ত্রী রাজশাহীগামী সিল্কসিটি ও চট্রগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সঙ্গেও কুশল বিনিময় করেন।
উপস্থিত সাংবাদিকদের রেলমন্ত্রী বলেন, ‘ঈদ উপলক্ষে আমরা সর্বোচ্চ সামর্থ্য দিয়ে যাত্রীদের সেবা করার চেষ্টা করে যাচ্ছি। যাত্রীরা যেন নির্বিঘ্নে ঈদ পালন করে আবার ঢাকায় ফিরে আসতে পারে তার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
তিনি বলেন, এ জন্য রেল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটিও বাতিল করেছে।
মো. মুজিবুল হক সাংবাদিকদের জানান, বিকেল ৩টা পর্যন্ত ৩০টি ট্রেন ছেড়ে গিয়েছে। তার মধ্যে ২টি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়ে গেছে। বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়েই কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গেছে।
সময় যাত্রীদের উদ্দেশ্যে মুজিবুল হক বলেন, ট্রেনের আজ যত উন্নয়ন হয়েছে, এর সব অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আজ আপনারা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন কার জন্য? এটা কার অবদান? প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।
‘আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, যাতে আগামীতে আরও উন্নত সেবা দিতে পারেন। আর এর সুযোগ-সুবিধা আপনারা ভোগ করতে পারেন।’
কমলাপুর স্টেশন পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে মুজিবুল হক বলেন, আজ কমলাপুর থেকে ৩০টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ঢাকা ছেড়েছে। একটি ট্রেন (সুন্দরবন) ছাড়া সব ট্রেন সময় মতো ছেড়েছে। চট্টগ্রাম থেকে ৩২টি ট্রেন ছেড়েছে সঠিক সময়ে। আজ ৯৪টি ট্রেন ঢাকা ও চট্টগ্রাম থেকে দেশের বিভিন্নস্থানে ছেড়ে যাবে।
তিনি বলেন, ট্রেন যাত্রায় এখন কোনো ভোগান্তি নেই। আগামী বছরে আরও উন্নত সেবা পাবেন যাত্রীরা। কোনো টিকিট সঙ্কটও থাকবে না। এজন্য প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
যাত্রীদের ছাদে ওঠা নিয়ে এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘ছাদে ভ্রমণ করা কোনো আইনে নেই। কমলাপুর থেকে কোনো যাত্রী ছাদে উঠতে পারছেন না। তবে নিজ উদ্যোগে অন্য কোথা থেকে ছাদে উঠলে সেক্ষেত্রে কী করণীয় আছে? তারপরও চেষ্টা চলছে, কাউন্সিলিং করা হচ্ছে, তাদের বোঝানো হচ্ছে’।
‘আমাদের লক্ষ্য জনগণের সেবা করা। আমরা যাত্রীদের নিরাপদ সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। সবাই নিরাপদে ঢাকা ত্যাগ করবেন আবার নিরাপদে ঢাকায় ফিরবেন এটাই কামনা।’
রেলওয়ে সচিব মো. মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি