সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৮
বিশ্বভুবন ডেস্কঃ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে জাপানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ওসাকা। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ওসাকায় আঘাত হানা ওই ভূমিকম্পে প্রাথমিক তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
এছাড়া ধ্বংস হয়েছে ও আগুনে পুড়েছে অনেক স্থাপনা।
স্থানীয় সময় সোমবার (১৮ জুন) সকাল ৮টা নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে।
জাপানের আবহাওয়া দপ্তর ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ১ জানালেও, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা কম্পনের মাত্রা ৬ এর নিচে ছিল বলে জানিয়েছে।
সকালে ভূমিকম্পে কর্মস্থলমুখী মানুষের মধ্যে অতঙ্ক ছড়িয়ে পড়ে।
জাপানের সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে দেয়াল চাপায় নিহত দুইজনের একজন শিশু, অপরজন বৃদ্ধ। এতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় পৌনে দুইলাখ মানুষ।
বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি গ্যাস লাইন বিস্ফোরণে আগুন ধরে যাওয়ার খবরও পাওয়া গেছে। ধ্বংস হয়েছে পানি সংযোগ লাইন।
জাপানের পশ্চিমাঞ্চলের রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, তারা দ্রুতগামী ও সাধারণ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রেখেছেন। ওসাকা এবং আশপাশের এলাকায় থাকা কলকারখানার কার্যক্রমও বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে রয়টার্স।
এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবুও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যথাযথ পদক্ষেপ নিতে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
জাপানের সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে দেয়াল চাপায় নিহত দুইজনের একজন শিশু, অপরজন বৃদ্ধ। এতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় পৌনে দুইলাখ মানুষ। অনেক এলাকার রাস্তায় বিদ্যুতের খুঁটি ও পানির পাইপ ফেটে গেছে। লিফটের ভেতর মানুষ আটকা পড়ারও খবর পাওয়া গেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি