ধীরে ধীরে জনসম্মুখে ডা. শফিক

প্রকাশিত: ৩:১৬ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদক, সিলেট: ধীরে ধীরে জনসম্মুখে আসছেন ডা. শফিক। ভারপ্রাপ্ত সেক্রেটারী থেকে পুরো সেক্রেটারী জেনারেল মনোনীত হবার পর বেশীর ভাগ সময় কেটেছে আত্মগোপনে, কারাগারে। গত মাস ছ’য়েক থেকে কৌশলে মাঠে নামছেন জামায়াতের জাদরেল এই নেতা। ঝটিকা সিলেট সফর। গোপন বৈঠক। সামাজিক অনুষ্ঠানে যোগদান। সিলেটের বিশিষ্টজন এমনকি আওয়ামীলীগের প্রবীন নেতাদের সাথে সাক্ষাতও করে যাচ্ছেন ফাঁকফোকরে। রমজানে নগর জামায়াতের ইফতার মাহফিলে আকস্মিক প্রকাশ্যে আসেন এক সময়ের সিলেটের মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত মাঠ কাাঁপানো এই নেই নেতা।

সোমবার জকিগঞ্জের বন্যা দূর্গত এলাকায় প্রকাশ্যে ত্রাণ বিতরণ ও পথ সমাবেশ করেন ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান বলেছেন, পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে সিলেটের বিভিন্ন জেলা ও উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অসহায় বন্যাদূর্গত মানুষের জীবন-যাপন দুর্বিষহ হয়ে পড়েছে। এই অবস্থায় বন্যাদূর্গত এলাকায় সরকারের প্রয়োজনীয় তৎপরতা পরিলক্ষিত হচ্ছেনা। বন্যাদূর্গত এলাকায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রাণ তৎপরতা বৃদ্ধির জোর দাবী জানাচ্ছি। একই সাথে সামর্থবানদেরকে বন্যাদূর্গত মানুষের সহযোগিতার আহ্বান জানাচ্ছি।
তিনি সোমবার সিলেটের জকিগঞ্জ উপজেলার বিভিন্ন বন্যাদূর্গত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে উপরোক্ত কথা বলেন। জামায়াত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল দিনভর উপজেলার ফুলতলা, মাইজকান্দি, ভরন ও শস্যকুঁড়ি এলাকা পরিদর্শন করে বন্যাদূর্গতদের খোঁজখবর নেয়া শেষে স্থানীয় শস্যকুঁড়ি ব্রিজ সংলগ্ন স্থানে ত্রাণ বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট জেলা উত্তরের আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান ও সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দিন ও সেক্রেটারী জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম  চৌধুরী জাবেদ প্রমুখ।
ডা: শফিকুর রহমান আরো বলেন, বন্যাদূর্গত জকিগঞ্জ এলাকাবাসী সহ সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার বন্যাদূর্গত মানুষ ক্ষমতাসীন সরকারের দিকে চেয়ে আছে। আমরা আশা করি সরকার বন্যাদূর্গত এলাকার মানুষের কল্যানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে বন্যার্তদের মানুুষের দুঃখ-দুর্দশা লাঘবে অগ্রনী ভুমিকা পালন করবে। জামায়াত দেশ ও জাতির যে কোন ক্রান্তিলগ্নে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করেছে, এখনও করে যাচ্ছে এবং এর ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ