“উন্নয়নের স্বার্থে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে”

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদকঃ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে বিজয়ী করার কথা জানালেন সিলেট সিটি কর্পোরেশনের আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মিনী ও সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা আসমা কামরান।

 

শুক্রবার (২৯জুন) রাতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে স্থানীয় একটি অভিজাত হোটেলে এক নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন আসমা কামরান।

 

এরপূর্বে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার নেতৃবৃন্দকে সাথে নিয়ে নগরীতে নির্ঙ্গরীতেপ্রচারনার লিফলেট বিতরণ করেন।

 

প্রধান অতিথি বক্তব্যে আসমা কামরান বলেন, ‘নৌকা উন্নয়নের প্রতীক। জনগনের জীবনমান উন্নয়নই আওয়ামীলীগের লক্ষ্য। তাই উন্নয়নের স্বার্থে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে’।

 

সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী ও নৌকা মার্কাকে অপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে’।

আরও পড়ুন  গোলাপগঞ্জ-জকিগঞ্জে বিদ্রোহীর ভারে ডুবলো নৌকা

 

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার নেতাকর্মীদের পাশাপাশি নৌকা মার্কার সমর্থনে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান আসমা কামরান।

 

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার সভাপতি বেলাল আহমদের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তপন মিত্র, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু, সিলেট মহানগর কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসাইন আহমদ, সিলেট মহানগর স্বে”ছাসেবক লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, মহানগর যুবলীগ নেতা মেহেদী কাবুল।

 

সর্বশেষ সংবাদ