প্রধানমন্ত্রীকে এসএমএস করে ৪দিনেই স্কুল পেল রতনপুরবাসী

প্রকাশিত: 7:10 PM, June 30, 2018

প্রভাতবেলা প্রতিবেদিকঃ সৌদিপ্রবাসীর এসএমএসে ফেনী সদর থানার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ শ্রেণিকক্ষের একটি বহুতল ভবন নির্মাণের প্রয়োজনীয় বরাদ্দ দেয়া হয়েছে।

 

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, এক সৌদি প্রবাসীর সরাসরি এসএমএসে (মোবাইল ফোনের মেসেজ) ফেনী সদর থানার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ইতোমধ্যে পাঁচ শ্রেণিকক্ষের একটি বহুতল ভবন নির্মাণের প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়েছে’।

 

তিনি বলেন, গত ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইলে একটি এসএমএস পাঠান সৌদি আরব প্রবাসী জনৈক আনোয়ার হোসেন খোকন।

 

‘তিনি (আনোয়ার হোসেন) প্রধানমন্ত্রীকে স্কুলটির কোড নম্বর পাঠিয়ে লেখেন, এই স্কুলটি স্থানীয় মুক্তিযোদ্ধা আফজালুর রহমানের জায়গার উপর প্রতিষ্ঠিত। কিন্তু প্রয়োজনীয় শ্রেণিকক্ষের অভাবে ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করতে পারছে না। একটি স্কুল ভবন করে দেওয়ার দাবি জানান ওই প্রবাসী।’

 

সৌদি আরব প্রবাসীর এসএমএসটি পাওয়ার পর ওইদিনই ভোর সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একান্ত সচিব (১) তোফাজ্জল হোসেন মিয়াকে নির্দেশ দেন এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য।

আরও পড়ুন  পঞ্চম শ্রেণি পাশে চাকরীর সুযোগ

 

স্কুলটির কোড নম্বর মিলিয়ে একান্ত সচিব জানতে পারেন স্কুলটি হচ্ছে ফেনী সদর উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রধানমন্ত্রীর নির্দেশনা পৌঁছে দেন।

 

শনিবার (৩০ জুন)  বিকালে পাঁচ শ্রেণিকক্ষ বিশিষ্ট একটি ভবনের চূড়ান্ত অনুমোদন পেল রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

পর্যায়ক্রমে এটাকে বহুতল করা যাবে। শিগগিরই এই ভবনের কাজ শুরু হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

 

 

সর্বশেষ সংবাদ