সিলেট | |
প্রকাশিত: 9:54 PM, July 10, 2018
প্রভাতবেলা প্রতিবেদক: নবগঠিত সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের ভারসাম্যহীন পকেট কমিটি বাতিলের দাবিতে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিঠির অন্যতম সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন পদত্যাগকারী ও পদবঞ্চিত ছাত্রদল নেতৃবৃন্দ।
সোমবার আমির খসরু সিলেটে সাংগঠনিক সফরে আসলে নগরীর একটি অভিজাত হোটেলে সৌজন্য সাক্ষাত করেন ছাত্রদল নেতারা।
এসময় লিখিত অভিযোগ নামায় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন,সিলেট সিসিক নির্বাচনে দলের মধ্যে বিভাজন সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন ব্যাক্তিকে প্রলোভনের মাধ্যমে অযোগ্য, অশিক্ষিত, অনভিজ্ঞ এবং দুরদর্শীহীন,মৎস্য ব্যবসায়ী,মুরগী ব্যবসায়ী ও নগরীর চিহিৃত জুয়াড়ী সাবেক ছাত্রলীগ কর্মীদেরকে সংগঠনের মূল দায়িত্বে মনোনীত করা হয়েছে। যা সংগঠনের জন্য অত্যন্ত ক্ষতিকর ও গঠনতন্ত্র বিরূধী। যার কারণে দলের দুঃসময়ে শিক্ষিত, ত্যাগী, ভদ্র, নির্যাতিত ছাত্রদলের নেতাকর্মীরা সংগঠনের কাজ করার মনোবল হারিয়ে ফেলেছে,কালো টাকার আতাঁতের এই কমিঠি বাতিলের জন্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মাধ্যমে জননেতা তারেক রহমানের এই বিষয়ে হস্তক্ষেপ কামনা করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি