মাহমুদুর রহমানকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগ

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৮

কুষ্টিয়া সংবাদদাতাঃ মাহমুদুর রহমানকে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের এজলাসে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগ।

 

রোববার (২২ জুলাই) দুপুর ১২টা থেকে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সেখানে অবরুদ্ধ আছেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষারের করা একটি মানহানি মামলায় মাহমুদুর রহমান জামিন নিতে কুষ্টিয়া আদালতে যান।

 

কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এমএম মোর্শেদ ১০ হাজার টাকা জামানতে মাহমুদুর রহমানের স্থায়ীভাবে জামিন মঞ্জুর করেন।

আদালত তাঁর জামিন মঞ্জুর করেন এবং তাঁকে পুলিশের নিরাপত্তায় নিরাপদে ঢাকায় ফেরার ব্যবস্থার আদেশ দেন।

 

কিন্তু স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা তাঁর বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল নিয়ে আসে এবং তাঁর উপর আক্রমণের প্রচেষ্টা চালায়।

 

তার জামিন মঞ্জুর করায় অসন্তোষ প্রকাশ করে ছাত্রলীগ নেতারা আদালত চত্বরে মাহমুদুর রহমানের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেন এবং এজলাসের ভেতর তাকে অবরুদ্ধ করে রাখেন।

আরও পড়ুন  বাংলাদেশেও নতুন ধরনের করোনাভাইরাসের স্ট্রেইন শনাক্ত

 

উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত আলোচনাসভায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বঙ্গবন্ধু তার কন্যা শেখ হাসিনা ও নাতনি টিউলিপ সিদ্দিকীকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্যে দেন।

 

এরই পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার গত বছরের ১০ ডিসেম্বর আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে কুষ্টিয়ার অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানি মামলা করেন।

 

ওই মামলায় রোববার আমার দেশ সম্পাদক আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করে স্থায়ী জামিনের আদেশ দেন।

 

এ সংবাদ লেখা পর্যন্ত তিনি আদালতের এজলাসে অবরুদ্ধ আছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ