সমকাল সম্পাদক গোলাম সারওয়ার চলে গেলেন

প্রকাশিত: 11:35 PM, August 13, 2018

সমকাল সম্পাদক গোলাম সারওয়ার চলে গেলেন

প্রভাতবেলা প্রতিবেদকঃ বাংলাদেশের সাংবাদিকতার জগতের প্রতিথযশা দেশবরেণ্য অন্যতম উজ্জল নক্ষত্র, শ্রদ্ধাষ্পদ  সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার চলে গেলেন।

 

সাংবাদিতা জগতে আলো ছড়ানো গুনী ব্যক্তিত্ব  আজ মঙ্গলবার রাত সাড়ে ৯ টার সিংগাপুরে চিকিৎসাধীন অবস্থায়
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।

 

সাংবাদিকদের অভিভাবক ছিলেন গোলাম সারওয়ার । অনেক নামী সাংবাদিক। দেশের জনপ্রিয় শীর্ষস্থানীয়  পত্রিকা দৈনিক সমকাল এর সম্পাদক গোলাম সারোয়ার  এর বয়স হয়েছিলো ৭৫ বছর।

 

দেশে বিদেশে তাঁর হাতে গড়া শত শত সাংবাদিক রয়েছেন । তিনি দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এরপর  ইত্তেফাক ছেড়ে দৈনিক যুগান্তরে সম্পাদক হিসেবে
যোগদান করেন।

 

জীবনের শেষ সময়  তিনি কাটান সমকালে। গোলাম সারওয়ার একজন আদর্শবাদী সত্যানুসন্ধানী ও পেশাদার সাংবাদিক ছিলেন। দেশের এই মহান সাংবাদিকের অভিভাককের মৃত্যু সংবাদে মিডিয়া জগতে  শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন  "প্রজ্ঞাপন জারি করতে কালক্ষেপণ করছে মন্ত্রণালয়"

 

গত ৩ আগস্ট মধ্যরাতে উন্নত চিকিৎসার জন্য গোলাম সারওয়ারকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরদিন সকালে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়। চিকিৎসকরা জানায়, নিউমোনিয়া সংক্রমণ হ্রাসের পাশাপাশি ফুসফুসে জমে থাকা পানিও কমেছে। তার হার্টও স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে। কিন্তু রোববারে আবার তার কিডনিও স্বাভাবিকভাবে কাজ করছিল না।  সোমবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

 

এদিকে গোলাম সারওয়ারের ইন্তেকালে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

রাষ্ট্রপতি এক শোক বার্তায় বলেন,  ‘গোলাম সারোয়ার এর মৃত্যু বাংলাদেশের গণমাধ্যমের জন্য এক অপূরণীয় ক্ষতি। সংবাদপত্র জগতে তিনি ছিলেন অতি পরিচিত মুখ’।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ