সিলেট প্রেসক্লাব নির্বাচন: ১১ পদে ৩০ প্রার্থী

প্রকাশিত: 3:52 AM, December 10, 2019

সিলেট প্রেসক্লাব নির্বাচন: ১১ পদে ৩০ প্রার্থী

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট অঞ্চলের সাংবাদিকদের বনেদি প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাব। শতাধিক বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লােব সদস্যদের মাঝে বইছে নির্বাচনী ডামাঢোল। আজ ৯ ডিসেম্বর সোমবার ছিল মনোনয়নপত্র দাখিলের দিন। বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত প্রার্থীরা বিপুল উৎসাহ উদ্দীপনায় মনোনয়নপত্র জমা দেন। ১১ টি পদের বিপরীতে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন পরিচালনা কমিটির ভাষ্যমতে সব মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। কোন মনোনয়নপত্র বাতিল হয়নি।

সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন প্রার্থী। এরা হচ্ছেন: দি ফিনানসিয়াল এক্সপ্রেস এর স্টাফ করেসপন্ডেন্ট ইকবাল সিদ্দিকী, দৈনিক সিলেটের ডাক এর বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর ও দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান এনামুল হক জুবের।

সহ- সভাপতি পদে প্রার্থী হয়েছেন, দৈনিক জালালাবাদ এর নির্বাহী সম্পাদক আবদুল কাদের তাপাদার, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, এনটিভির সিনিয়র করেসপনডেন্ট মইনুল হক বুলবুল, ভোরের কাগজ এর ব্যুরো প্রধান ফারুক আহমদ ও দৈনিক জনতার ব্যুরো প্রধান কামাল উদ্দিন আহমদ।

আরও পড়ুন  মসজিদ আল হারামের গেটে গাড়ি হামলা

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন, ৭১ টেলিভিশনের ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আব্দুর রশিদ মো. রেনু, এনটিভির সিনিয়র করেসপনডেন্ট মইনুল হক বুলবুল এবং চ্যানেল এস’র চীফ রিপোর্টার মইন উদ্দিন মন্জু।

সহ- সাধারণ সম্পাদক পদে দৈনিক সিলেটের ডাক এর স্টাফ রিপোর্টার আহমদ সেলিম,দৈনিক ইনকিলাব এর ব্যুরো প্রধান ফয়সল আমীন ও দৈনিক সিলেট বাণীর স্টাফ রিপোর্টার এনামুল হক প্রার্থী হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, দৈনিক মুক্তখবর এর সিলেট প্রতিনিধি ফয়ছল আলম, সিলেটের ডাক এর স্টাফ রিপোর্টার কাউসার চৌধুরী এবং ভোরের কাগজের ফারুক আহমদ।

ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে এনটিভির মারুফ আহমদ এবং আলোকিত বাংলাদেশ এর আব্দুল্লাহ আল নোমান , পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান কবির আহমদ, দৈনিক জালালাবাদ এর মুনশী ইকবাল, সিলেট মিরর এর বেলাল আহমদ ও দৈনিক ইনকিলাব এর ব্যুরো প্রধান ফয়সল আমীন প্রার্থী হয়েছেন।

আরও পড়ুন  সাঙ্গুতে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ ২জনের মৃত্যু

এছাড়া তিনটি সদস্য পদের  প্রার্থী হয়েছেন ডেইলী ট্রাইবুন্যাল এর আব্দুর রাজ্জাক,সিলেটের ডাকের আহমদ আলী, সময় টিভির নৌশাদ আহমেদ চৌধুরী, কালের কন্ঠের আলোকচিত্রি  আশকার ইবনে আমীন লস্কর রাব্বী ও বদরুর রহমান বাবর।

আগামী ২৮ ডিসেম্বর সিলেট প্রেসক্লাবের নির্বাচন। ১২ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার এবং ১৩ ডিসেম্বর  থেকে আনুষ্ঠানিক প্রচারণার তফশীল ইতোমধ্যে নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করে।

সর্বশেষ সংবাদ